Thursday, 30 July 2026 • 2:03 PM

রাজশাহী-১ আসন

January 13, 2026 👁️ 161

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচনী এলাকা-৫২ (রাজশাহী-১) এর নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এ নোটিশ দেন। 

নোটিশ সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং ধানের শীষ সম্বলিত ফ্ল্যাগ বিতরণ করেছেন। এই কর্মকাণ্ডটি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রার্থীর এই কার্যক্রমকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামী ১৪ জানুয়ারি বেলা ১১ টা ২০ মিনিটে তাকে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

Share this news as a Photo Card

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 January 2026

রাজশাহী-১ আসন

www.sunbanglatv.com |
https://www.facebook.com/sunbanglatvbd