Wednesday, 29 July 2026 • 3:50 PM

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

January 17, 2026 👁️ 146

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানী মিরপুর রূপনগর এলাকার আলফা-বাংলা হাইস্কুল প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজনে ওই এলাকার সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করেন ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এসময় উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও নিটোর’র পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রুস্তম আলী মধু, সহ-সভাপতি ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমি, যুগ্ম মহাসচিব ডা. সায়িদ মেহবুব উল কাদির। ঢাকা ১৪ মেডিক্যাল ক্যাম্পের সমন্বয়ক ড্যাব কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ডা. সাঈদ মাহমুদ তমাল প্রমুখ। 

ক্যাম্প চলাকালে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নিটোর, নিন্স, এনআইও, এনআইসিভিডি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, আজিমপুর মেটারনিটিসহ বিভিন্ন শাখার ড্যাবের চিকিৎসক সেবা প্রদান করে। 

এছাড়া ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি ফ্যাব)-এর সভাপতি মো. আসাদুল্লাহ মিয়া, আহসানুল আযিম, মাহমুদুর রহমান, আল আমিন, সাকিব, শাহেদ, রানা কাজী, শাওন সহ রূপনগর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 January 2026

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

www.sunbanglatv.com |
https://www.facebook.com/sunbanglatvbd