Wednesday, 29 July 2026 • 8:51 AM

ইরান আলোচনা করতে ‘খুবই আন্তরিক’: ট্রাম্প

তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ‘খুবই আন্তরিক’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত রূপরেখা ঠিক করেননি তিনি। 

শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে পরামর্শকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প জানান যে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে ‘দেখুন, আমরা বর্তমানে তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় দিন বাড়ার সঙ্গে সঙ্গে তারা বেশ আন্তরিক হয়ে উঠছে, যার কারণটাও হয়তো বেশ পরিষ্কার’।

Share this news as a Photo Card

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 July 2026

ইরান আলোচনা করতে ‘খুবই আন্তরিক’: ট্রাম্প

www.sunbanglatv.com |
https://www.facebook.com/sunbanglatvbd