Wednesday, 29 July 2026 • 2:54 PM

গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু

January 18, 2026 👁️ 154

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দা‌দি-না‌তিসহ তিনজ‌নের মৃত্যু হয়েছে। আজ শনিবার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

তারা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় রাহেলা বেগমের নাতি সাইফান গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Share this news as a Photo Card

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 January 2026

গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু

www.sunbanglatv.com |
https://www.facebook.com/sunbanglatvbd